বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খান কি ফিরছেন তার পুরোনো সেই দীর্ঘ সিনেমার যুগে? আসন্ন অ্যাকশন সিনেমা ‘কিং’ ঘিরে এবার সামনে এলো চমকে দেওয়ার মতো তথ্য।
জনপ্রিয় মার্কিন টিকিট বুকিং ওয়েবসাইট ফ্যানড্যাঙ্গোর তথ্য অনুযায়ী, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটির দৈর্ঘ্য হতে পারে ৩ ঘণ্টা ১৭ মিনিট! এই দৈর্ঘ্য চূড়ান্ত হলে দীর্ঘ ২০ বছর পর আবারও ৩ ঘণ্টার বেশি দৈর্ঘ্যের সিনেমায় দেখা যাবে শাহরুখকে।
এর আগে, ২০০৬ সালে মুক্তি পাওয়া করণ জোহরের ‘কাভি আলবিদা না কেহনা’ ছিল ৩ ঘণ্টার বেশি দৈর্ঘ্যের শাহরুখের সর্বশেষ সিনেমা। একসময় দীর্ঘ দৈর্ঘ্যের সিনেমাই ছিল তার ক্যারিয়ারের অন্যতম বৈশিষ্ট্য। ‘মোহাব্বাতে’, ‘কাভি খুশি কাভি গম’, ‘দেবদাস’, ‘কাল হো না হো’, ‘বীর-জারা’ ও ‘স্বদেশ’-এর মতো জনপ্রিয় সিনেমাগুলো ছিল দীর্ঘ সময়ের।
এর মধ্যে ২০০০ সালে মুক্তি পাওয়া ‘মোহাব্বাতে’র দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ৩৫ মিনিট। তবে সময়ের সঙ্গে বদলেছে সিনেমার দৈর্ঘ্য নিয়ে নির্মাতাদের ভাবনা। শাহরুখের ‘পাঠান’ ছিল ২ ঘণ্টা ২৬ মিনিট এবং ‘জওয়ান’ ২ ঘণ্টা ৪৯ মিনিটের।
কিন্তু ‘অ্যানিম্যাল’, ‘পুষ্পা ২’ ও ‘ধুরন্ধর’-এর মতো দীর্ঘ সিনেমার সাফল্য আবারও বদলে দিচ্ছে সেই ধারণা। তাই ‘কিং’-এর বাড়তি দৈর্ঘ্য নিয়েও তৈরি হয়েছে আগ্রহ।তবে ফ্যানড্যাঙ্গোতে দেখানো দৈর্ঘ্য চূড়ান্ত হবে কি না, তা নির্ভর করছে সিবিএফসির ছাড়পত্রের ওপর। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available