• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৩৯:২০ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

জাজিরায় প্রাণহানির পেছনে অন্তর্কোন্দল রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৬:১৪

জাজিরায় প্রাণহানির পেছনে অন্তর্কোন্দল রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: শরীয়তপুরের জাজিরায় প্রাণহানির ঘটনার পেছনে অন্তর্কোন্দল কাজ করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

২৯ নভেম্বর রোববার সচিবালয়ে কক্সবাজারের পর্যটন উন্নয়ন সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই, তাই সেনাবাহিনী মোতায়েনেরও কোনো সম্ভাবনা নেই। বৈঠকের বিষয়ে তিনি জানান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পর্যটন মাস্টার প্ল্যান আগামী ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে এবং এ লক্ষ্যে পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় সংশোধন আনা হবে।

আরও পড়ুন

অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সমুদ্রতট থেকে ৩০০ মিটারের মধ্যে কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না—এই বিধান বাতিল করা হবে। তবে সেন্টমার্টিন ও সোনাদিয়ায় কোনো ধরনের অবকাঠামো নির্মাণের সুযোগ থাকবে না। এ ছাড়া বর্তমানে যেসব অবকাঠামো রয়েছে, তা উচ্ছেদের কোনো পরিকল্পনা আপাতত নেই বলেও স্পষ্ট করেন তিনি।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



‘কিং’ নিয়ে দুই দশক পর পুরোনো রূপে শাহরুখ
‘কিং’ নিয়ে দুই দশক পর পুরোনো রূপে শাহরুখ
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৩:১৯





ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর
ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৪:১৪


স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি
স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৬:৩৮