• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ০১:৫০:৩৭ (01-May-2026)
  • - ৩৩° সে:

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত

২০ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৪৩:২৫

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরেক যুবক। ১৯ ডিসেম্বর শুক্রবার তুরং ও বরমসিদ্ধিপুর সীমান্তে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন—কোম্পানীগঞ্জের পূর্ব তুরং এলাকার আশিকুর রহমান ও একই ইউনিয়নের বরমসিদ্ধিপুর গ্রামের মো. ইয়াকুব উদ্দিন। এসময় পূর্ব তুরং এলাকার মোশাঈদ নামে একজন গুরুতর আহত হন।

Ad
Ad

পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে আশিকুর ও মোশাঈদ তুরং সীমান্ত এলাকায় গেলে, তাদের লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে ভারতীয় খাসিয়া আদিবাসীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় আশিকুর রহমানের। আহত মোশাঈদ সেখান থেকে পালিয়ে আসে। এর ঘণ্টাখানেক পর বরমসিদ্ধিপুর সীমান্ত এলাকায় যায় ইয়াকুব উদ্দিন। তাকে লক্ষ্য করেও গুলি ছোড়ে খাসিয়ারা। বেশ কয়েকটি গুলি তার গায়ে লাগে। পরে স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫



Follow Us