নারায়ণগঞ্জে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামসুজ্জামান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।২১ মে বৃহস্পতিবার সকালে সৈয়দপুরে শীতলক্ষ্যা সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুজ্জামান বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকার নূর হোসেন মিয়ার ছেলে। তিনি একটি সিমেন্ট কারখানায় কর্মরত ছিলেন।স্থানীয়রা জানান, দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর একটি অটোরিকশা উল্টে যায়। এসময় শামসুজ্জামান অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।সদর মডেল থানার উপ-পরিদর্শক বিল্লাল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।