• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:২৭:৩১ (15-Nov-2026)
  • - ৩৩° সে:
হুতিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিত করল সৌদি জোট

হুতিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিত করল সৌদি জোট

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চলে দুটি ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী। তবে ড্রোন দুটি আকাশেই প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।১৪ নভেম্বর শনিবার জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। খবর আনাদোলু এজেন্সির।যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তুর্কি আল-মালিকি বলেন, হুতি মিলিশিয়াদের ছোড়া দুটি ড্রোন রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।তবে এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিকে লক্ষ্য করে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি জানিয়েছে।উল্লেখ্য, ২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে।এটিভি/এসআইআর