• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৪১:১৪ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

সৌদি আরবে হুতিদের হামলায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৬:১৮

সৌদি আরবে হুতিদের হামলায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অচলাবস্থার কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগও বাড়ছে।

রয়টার্সের বরাতে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে হুতিদের হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

২১ সেপ্টেম্বর সোমবারের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ৬৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৬ শতাংশ বেড়ে ১০১ দশমিক ০৬ ডলারে পৌঁছায়।

এর আগে হুতিরা রিয়াদের বিভিন্ন ‘সংবেদনশীল স্থাপনা’ এবং সৌদি আরবের ইয়ানবুতে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় হামলা চালানোর দাবি করে। সৌদি কর্তৃপক্ষও রিয়াদের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছে। হামলার কিছু দাবির স্বাধীনভাবে পূর্ণাঙ্গ নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদন ও পরিবহন অবকাঠামো ঘিরে সংঘাত বা নিরাপত্তাঝুঁকি বাড়লে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। সাম্প্রতিক হামলার পর সেই ঝুঁকি আরও সামনে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:০৩

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে আগুন
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে আগুন
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৮:৩২



স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি
স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৮:২৯