• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৩৮:২৪ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি

১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩০:১৬

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি

ডেস্ক রিপোর্ট: পবিত্র নগরী মক্কার দক্ষিণে একটি ড্রোন প্রতিহত করার দাবি করার পর মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।

১৬ সেপ্টেম্বর বুধবার হুথি-পরিচালিত সাবা বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 দহুথিদের রাজনৈতিক কার্যালয়ের সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেন, ইয়েমেন মক্কাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে—এমন দাবি ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’।

আরও পড়ুন

যুদ্ধের ক্ষতিপূরণ দাবি আরব জোটের, বিচার চায় ইরান

তিনি অভিযোগ করেন, ইয়েমেনে নিজেদের সংকট থেকে মানুষের দৃষ্টি সরাতেই সৌদি আরব এ ধরনের দাবি করছে। একই সঙ্গে মক্কা ও পবিত্র স্থানগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আল-ফারাহ বলেন, যুদ্ধ, অবরোধ ও দখলের মতো কর্মকাণ্ডের পরও নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে সৌদি আরব এখন একটি ‘বাস্তব উভয়সংকটে’ পড়েছে।

তিনি আরও অভিযোগ করেন, নিজেদের নীতির পরিণতি মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সৌদি আরব সমস্যার মূল কারণ থেকে মনোযোগ সরাতে এবং ইয়েমেনের বিরুদ্ধে মুসলমানদের উসকে দেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন

ক্ষমতা ছাড়তে নারাজ নেতানিয়াহু, গড়তে চান জাতীয় ঐক্যের সরকার

সংঘাতের অবসানে যুদ্ধ বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং দীর্ঘদিনের যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের জন্য ইয়েমেনিদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তিনি।

আল-ফারাহ বলেন, ‘আগ্রাসন’ বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং ইয়েমেনকে স্বাধীনভাবে চলার সুযোগ দেওয়াই সংকট সমাধানের পথ। তা না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, সংঘাত অব্যাহত রাখার অর্থ সৌদি আরব এবং দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও তেল স্থাপনাগুলোর নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলা। 
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর, সাবা নিউজ এজেন্সি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)
১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৬:৫০