আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারের দুই পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
১৮ অক্টোবর রোববার সকালে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকির বরাতে রয়টার্স জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএইচ-৬আই মডেলের। এটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে, তা সৌদি ন্যাশনাল গার্ডের আওতাধীন।
তবে হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কিছু জানায়নি।
আরও পড়ুন: ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৩, আহত ২
এর আগে শনিবার হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেন, তাদের যোদ্ধারা নাজরানে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। তার দাবি, হেলিকপ্টারটি হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছিল।
হুথিদের ওই দাবির প্রায় এক দিন পর সৌদি কর্তৃপক্ষ হেলিকপ্টার বিধ্বস্ত ও দুই ক্রুর মৃত্যুর খবর জানাল। তবে সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য এবং হুথিদের অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার দাবির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
হুথিদের দাবির জবাবে সৌদি জোটের মুখপাত্র কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টারের ছবি প্রকাশ করেন। তিনি দাবি করেন, হুথিরা যে অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার কথা বলেছে, সেটি শিগগিরই যুদ্ধে অংশ নেবে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available