• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫০:৩৭ (04-Nov-2026)
  • - ৩৩° সে:
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৬ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৬ মামলা

অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ২ হাজার ১১৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।ডিএমপির ট্রাফিক বিভাগ ৩ নভেম্বর মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।৪ নভেম্বর ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১১৪, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭৬, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৮১ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭১টি মামলা হয়েছে।এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১৮, ট্রাফিক-মিরপুর বিভাগে ২১০, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮৩ ও  ট্রাফিক-গুলশান বিভাগে ৩৬৩টি মামলা হয়েছে।এছাড়াও অভিযানকালে ৫৯৪টি গাড়ি ডাম্পিং ও ৪৩৪টি গাড়ি রেকার করা হয়েছে।এটিভি/এসটিও