ডেস্ক রিপোর্ট: ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩৮৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ২৮ অক্টোবর বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
২৯ অক্টোবর বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ২০টি মোটরসাইকেলসহ মোট ৯৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৬টি বাস, ৩টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৮০টি সিএনজি ও ২০৮টি মোটরসাইকেলসহ মোট ৪০৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১টি বাস, ২৭টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ২৯৭টি মামলা হয়েছে।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ১২টি ক্যাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২২৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ৩৩টি ক্যাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ৩৫১টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৫টি বাস, ১৩টি ট্রাক, ১৬টি ক্যাভার্ডভ্যান, ৭৯টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ৪৬৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ২৪টি বাস, ৫টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১৩০টি মোটরসাইকেলসহ মোট ৪০৪টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৭৪১টি গাড়ি ডাম্পিং ও ৪৪৪টি গাড়ি রেকার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available