ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ২৫ অক্টোবর রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৬ অক্টোবর সোমবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ট্রাফিক রমনা বিভাগে ১০৩, ট্রাফিক-লালবাগ বিভাগে ১২৭, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১৫ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩১টি মামলা হয়েছে। অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩৫, ট্রাফিক-মিরপুর বিভাগে ২১০, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১৯ ও ট্রাফিক-গুলশান বিভাগে ৪৯০টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৭৯৩টি গাড়ি ডাম্পিং ও ৪৩৪টি গাড়ি রেকার করা হয়েছে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available