• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৪১:২৬ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৬৫৬ মামলা

২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৫২

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৬৫৬ মামলা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৪ হাজার ৬৫৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

২৬ সেপ্টেম্বর শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৩৯টি ও ট্রাফিক-লালবাগ বিভাগে ২৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৬৯০টি ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬০৪টি মামলা হয়েছে। এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২৮টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১ হাজার ১৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১ হাজার ১৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫৭৮টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে ১ হাজার ৮৬টি গাড়ি ডাম্পিং ও ৫৯৩টি গাড়ি রেকার করা হয়েছে।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৬৫৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৬৫৬ মামলা
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৫২


প্রাথমিকে শিক্ষক নিয়োগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
প্রাথমিকে শিক্ষক নিয়োগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৩




ডিজিটাল ব্যাংকের কার্যক্রম ও নিয়মাবলী
ডিজিটাল ব্যাংকের কার্যক্রম ও নিয়মাবলী
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:৩৫

ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক
ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০১:০৭