• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:২৫:৪৭ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২১১১ মামলা

১৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৬

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২১১১ মামলা
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১১১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

১৮ অক্টোবর রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৯৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৯টি ট্রাক, ৯টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১০৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫টি বাস, ১১টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ১৮২টি মোটরসাইকেলসহ মোট ৩১৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৩টি বাস, ২৮টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ৯৩টি মোটরসাইকেলসহ মোট ৩১০টি মামলা হয়েছে।

আরও পড়ুন: বিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ১টি ট্রাক, ৮টি ক্যাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১৩২টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২৫টি বাস, ১০টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৪০টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯টি বাস, ৯টি ট্রাক, ১৩টি ক্যাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ৩২৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৬১টি বাস, ১৩টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ৫৮৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫২২টি গাড়ি ডাম্পিং ও ৪০১টি গাড়ি রেকার করা হয়েছে।

১৭ অক্টোবর শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নাটোরে আগ্নেয়াস্ত্রসহ তিনটি অস্ত্র উদ্ধার
নাটোরে আগ্নেয়াস্ত্রসহ তিনটি অস্ত্র উদ্ধার
১৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৪:৪১


বিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার
বিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার
১৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৬:২৯