• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:৪০ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা

১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৪ হাজার ৪০৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

১৯ সেপ্টেম্বর শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক- রমনা বিভাগে ৬টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১২৯টি মামলা হয়েছে।

আরও পড়ুন

আইসিএপিপির সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপির প্রতিনিধি দল

ট্রাফিক- লালবাগ বিভাগে ১১টি বাস, ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ২০১টি মামলা হয়েছে।

ট্রাফিক- মতিঝিল বিভাগে ৩৩টি বাস, ৩টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ১০৯টি  সিএনজি ও ২৮২টি মোটরসাইকেলসহ মোট ৫৫৬টি মামলা হয়েছে।

ট্রাফিক- ওয়ারী বিভাগে ৬০টি বাস, ৪৪টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৭২টি মোটরসাইকেলসহ মোট ৫০৭টি মামলা হয়েছে।

আরও পড়ুন

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

অন্যদিকে ট্রাফিক- তেজগাঁও বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬টি মামলা হয়েছে।

ট্রাফিক- মিরপুর বিভাগে ৭৭টি বাস, ৫০টি ট্রাক, ৭৩টি কাভার্ডভ্যান, ১২৭টি সিএনজি, ৩৫৮টি মোটরসাইকেলসহ মোট ৯৬২টি মামলা হয়েছে।

ট্রাফিক- উত্তরা বিভাগে ৬০টি বাস, ৫৬টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ১৪১টি সিএনজি ও ৪৮৫টি মোটরসাইকেলসহ মোট ১১০৫টি মামলা হয়েছে।

আরও পড়ুন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৬ মামলা

ট্রাফিক- গুলশান বিভাগে ৫১টি বাস, ৯টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ২২৮টি মোটরসাইকেলসহ মোট ৬০১টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১০১৯টি গাড়ি ডাম্পিং ও ৫৮১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৮:৩০



ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২০:৪৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১১:৫১


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৬ মামলা
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৬:৫৯