অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৩ হাজার ৬৯১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপির ট্রাফিক বিভাগ বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
৩১ অক্টোবর শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৫৫, ট্রাফিক-লালবাগ বিভাগে ৩০০, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭৩২ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৫৮টি মামলা হয়েছে।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৮৬, ট্রাফিক-মিরপুর বিভাগে ৬৮১, ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৩৪ ও ট্রাফিক-গুলশান বিভাগে ৫৪৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ১ হাজার ১৪৬টি গাড়ি ডাম্পিং ও ৭১২টি গাড়ি রেকার করা হয়েছে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available