• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৩৪:০৩ (25-Sep-2026)
  • - ৩৩° সে:
সুনামগঞ্জে এনসিপি নেতা শাহীনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে এনসিপি নেতা শাহীনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে তাঁর নিজ বাড়ির বসতঘর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।নিহত শাহীন কাদির ধর্মপাশা গ্রামের মৃত লোকমান তালুকদারের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। শাহীনের ছোট ভাই মহসিন ঘরের ভেতর তাঁকে ঝুলন্ত অবস্থায় প্রথম দেখতে পান।পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।ধর্মপাশা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।