নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষে প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৮ মার্চ বুধবার ওই কক্ষে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহতের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে নিশ্চিত করা হয়েছে।


নিহত শিক্ষার্থীর নাম অরূপ রতন কনিস্ক। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র ছিলেন।

হল সূত্রে জানা যায়, অরূপ রতন কনিস্ক হলের ৪১৩ নম্বর কক্ষে থাকতেন। সহপাঠীরা কক্ষে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available