• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ রাত ১০:১৭:১৮ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

ফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত মরদেহ, পাশের রুমে ছিলেন এমপি গাজী নজরুল

২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৪১:১৫

ফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত মরদেহ, পাশের রুমে ছিলেন এমপি গাজী নজরুল

অনলাইন ডেস্ক: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে মরিয়ম নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মরিয়ম সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় গাজী নজরুল ইসলাম ওই ফ্ল্যাটের পাশের রুমে উপস্থিত ছিলেন।

২০ সেপ্টেম্বর রোববার শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরিয়ম নামে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় এমপি গাজী নজরুল ইসলাম একই ফ্ল্যাটের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরিয়মকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুপুরের পর মরিয়ম ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা পুলিশ তদন্ত করে দেখছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত করা হয়। তদন্তে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণ হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কাপ্তাইয়ে গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যু
কাপ্তাইয়ে গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২৯:২০


আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১১:১৪



২৩ সেপ্টেম্বর যাদের ছুটি, পাবেন না যারা
২৩ সেপ্টেম্বর যাদের ছুটি, পাবেন না যারা
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:৪০


নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:১৫