• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৫০:২৯ (20-Aug-2026)
  • - ৩৩° সে:

ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ

২০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৪:১৫

ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় মাসুম জমাদ্দার (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩০ আগস্ট বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মাসুম ওই গ্রামের সিদ্দিক জমাদ্দারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মাসুম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ দিন দুপুরে তার ঘরের দরজা বন্ধ পান পরিবারের সদস্যরা। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে তার বাবা দেখতে পান, মাসুম ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে আছেন। এরপর দরজা ভেঙে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রোমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাসুম আত্মহত্যা করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
২০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২৪:৩৮

ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ
ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ
২০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৪:১৫



ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২০ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১২:৪৬