জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামে নিজ ঘর থেকে আলাল মিয়া (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলাল মিয়া (৩৫) ওই গ্রামের সোরহাব আলীর ছেলে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, আলাল মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে সপরিবারে ঢাকার কামরাঙ্গীর চরে বসবাস করতেন।
১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে তিনি নিজের ঘরে শুয়ে পড়েন। এরপর সন্ধ্যা হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় স্থানীয়দের মনে সন্দেহ জাগে। পরে ঘরের বেড়ার ফাঁক দিয়ে আলাল মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ সন্ধ্যা ৭টায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন বলেন, আমরা খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available