• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:০৭:৩৫ (04-Aug-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫১:৪৩

জামালপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে অপু বর্মন (৩০) নামে এক নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

৪ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার গাবেরগ্রাম ঝালোপাড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ। অপু বর্মন ঝালোপাড়া গ্রামের সুবরণ বর্মনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ ঘরে অপু বর্মনের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি? আত্মহত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জামালপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫১:৪৩