• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪১:৫৩ (12-Jul-2026)
  • - ৩৩° সে:
সংসদ ভবনে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা সম্পন্ন

সংসদ ভবনে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক: সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা জাতীয় সংসদ ভবনের টানেলে সম্পন্ন হয়েছে।১২ জুলাই রোববার বাদ আসর এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জাতীয় সংসদ প্রাঙ্গণেই তাকে দাফন করার কথা রয়েছে।জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানও শ্রদ্ধা জানান।জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিএনপির জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।এর আগে রোববার বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নির্ধারিত জানাজা অনুষ্ঠিত হয়নি বলে জানান তার বড় ছেলে ব্যারিস্টার নওশাদ জমির এমপি।এর আগে একই দিন ভোর ৪টা ১৮ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হন। তিনি পঞ্চগড়-১, ঢাকা-৯, বগুড়া-৬ এবং দিনাজপুর-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আবদুস সাত্তার এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।