• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৬:৫৩ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির জানাজা সম্পন্ন

৭ মে ২০২৬ দুপুর ১২:২৪:৪২

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা সম্পন্ন হয়েছে। ৬ মে বুধবার ফ্লোরিডায় স্থানীয় সময় দুপুর ২টায় ইসলামিক সোসাইটি অব টাম্পা এরিয়াতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পাশাপাশি স্থানীয় অন্যান্যরাও অংশ নেন।

এদিকে, আজ বৃহস্পতিবার ফ্লোরিডার স্থানীয় সময় রাত ৮টার দিকে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে প্রথমে মরদেহ দুবাই নেওয়া হবে। পরে সেখান থেকে আরেকটি ফ্লাইটে ৯ মে ঢাকায় পাঠানো হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। কয়েক দিন পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছে একাধিক ধাপে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়।এ ঘটনায় জড়িত সন্দেহে জামিলের রুমমেট ও মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দাম বাড়লো ফার্নেস অয়েলের, কার্যকর রাত ১২টা থেকেই
দাম বাড়লো ফার্নেস অয়েলের, কার্যকর রাত ১২টা থেকেই
৩০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:৫৬

নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
৩০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২২


ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৩:২৭

হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি
হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৮:৫৩


সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬:৫৪

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নির্দেশনা
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নির্দেশনা
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬:৩৩