• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৩২:০৯ (14-May-2026)
  • - ৩৩° সে:

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত

১৪ মে ২০২৬ দুপুর ০২:০৭:১২

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

১৪ মে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে তার জানাজা সম্পন্ন হয়।

Ad
Ad

জানাজায় উপস্থিত হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দলমতের ঊর্ধ্বে উঠে তার রাজনৈতিক ও সামাজিক ভূমিকা চট্টগ্রামের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

Ad

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রামের মীরসরাই আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ ও ২০১৪ সালে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে তিনি ছিলেন একজন মাইনিং ইঞ্জিনিয়ার। লাহোরে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। মহান মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

গত বছরের গণ-আন্দোলনের পর ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৫ সালের আগস্টে গুরুতর অসুস্থ অবস্থায় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

গত ১৩ মে বুধবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশে ভোটার বেড়েছে ৬ লাখের বেশি
দেশে ভোটার বেড়েছে ৬ লাখের বেশি
১৪ মে ২০২৬ দুপুর ০২:৫২:২৫



বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
১৪ মে ২০২৬ দুপুর ০১:২৬:৩১




মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
১৪ মে ২০২৬ দুপুর ১২:১৭:৪৯


Follow Us