• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:৫৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:
মধ্যরাত থেকে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

মধ্যরাত থেকে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

ডেস্ক রিপোর্ট: টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। রোববার মধ্যরাত থেকে নগরীতে ভারী বৃষ্টি শুরু হয়।আজ ১৭ আগস্ট সোমবার সকাল ৮টার পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও আগ্রাবাদ, মুরাদপুর, ষোলশহর, বাকলিয়াসহ নগরীর বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে যায়।সকালে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা বের হয়ে দুর্ভোগে পড়েন। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। জলাবদ্ধতার সুযোগে রিকশাচালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন যাত্রীরা।এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়েছে। এতে ব্যবসায়ীদেরও দুর্ভোগে পড়তে হয়েছে।সূত্র: যমুনা টিভি