• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৯:৪৬ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

টানা বৃষ্টিতে বাগেরহাটে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা

১২ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৩:৪৭

টানা বৃষ্টিতে বাগেরহাটে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা

বাগেরহাট প্রতিনিধি: টানা কয়েকদিনের বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বিভিন্ন এলাকায় পানি জমে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং নিম্ন আয়ের মানুষ। জেলা সদরসহ বিভিন্ন এলাকায় সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ স্থানে পানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

জলাবদ্ধতার কারণে অনেক স্থানে যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে। এদিকে, বাগেরহাট শহরের হাসপাতাল রোডে হাঁটুসমান পানি জমে যাওয়ায় সেখানে জাল ফেলে মাছ ধরতে দেখা গেছে স্থানীয় কয়েকজনকে।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই একই ধরনের দুর্ভোগের মুখোমুখি হতে হয়। তাদের দাবি, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, নিয়মিত খাল-নালা পরিষ্কার এবং টেকসই জলাবদ্ধতা নিরসন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তাদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১