• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৭:০৭ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

ভোর থেকে ঢাকায় ঝুম বৃষ্টি, জলাবদ্ধতায় পথচারীদের দুর্ভোগ চরমে

১২ জুলাই ২০২৬ দুপুর ১২:১৯:৪৯

ভোর থেকে ঢাকায়  ঝুম বৃষ্টি, জলাবদ্ধতায় পথচারীদের দুর্ভোগ চরমে

অনলাইন ডেস্ক: আজ ভোর ৫টা থেকেই ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়েছে। থেমে থেমে এই বৃষ্টি চলছে। রাজধানীর অনেকে রাস্তায় এরই মধ্যে পানি জমে গেছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমেছে এসব রাস্তায়। পথচারীদের দুর্ভোগের শেষ নেই।

১২ জুলাই রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীবাসীর ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দে। বৃষ্টিতে মিরপুর, মতিঝিল, নয়াপল্টনসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ কারণে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির মুখে পড়ে।

এদিকে, কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এ কারণে কোথাও আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে চট্টগ্রাম বিভাগে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ। এছাড়া টানা বর্ষণে চট্টগ্রাম অঞ্চলের ২৪২ কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে গেছে।

এদিকে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অফিস।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১