• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২২:০৫ (29-Jul-2026)
  • - ৩৩° সে:
আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

ডেস্ক রিপোর্ট: বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর আজ ২৭ জুলাই সোমবার থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা আবার শুরু হচ্ছে। একই সঙ্গে দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা গত ৮ জুলাই থেকে স্থগিত ছিল। বন্যা-পরবর্তী পরিস্থিতি, পরীক্ষার্থীদের দুর্ভোগ ও যোগাযোগব্যবস্থার অবনতি বিবেচনায় গত ১৬ জুলাই অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। পরে পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ২৭ জুলাই থেকে পরীক্ষা পুনরায় শুরুর ঘোষণা দেওয়া হয়।চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, অবশিষ্ট পরীক্ষাগুলো বর্তমান রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে স্থগিতাদেশের আগে যেসব পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সেগুলোর জন্য পরে নতুন সময়সূচি প্রকাশ করা হবে।চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী ১১৪টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন।