• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:২৭:৪২ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

এইচএসসি পরীক্ষা

পদার্থবিজ্ঞানের দুই প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে: সংসদে শিক্ষামন্ত্রী

১৪ জুলাই ২০২৬ বিকাল ০৪:৪৯:১২

পদার্থবিজ্ঞানের দুই প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে: সংসদে শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক: এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি থাকায় ওই দুই প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

১৪ জুলাই মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল ছিল। বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব গ্রহণ করেছে। পাবলিক পরীক্ষার প্রশ্ন প্রণয়ন ও মডারেশনের কাজ অনেক আগেই সম্পন্ন হয়। ফলে এবারের প্রশ্নপত্র বর্তমান সরকারের সময়ে প্রণয়ন করা হয়নি।

স্পিকারের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন মডারেশনের প্রক্রিয়া প্রায় দুই বছর আগে থেকে শুরু করতে হয়। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই এবারের প্রশ্ন প্রণয়ন করেছিলেন। তবে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে সব পরীক্ষার্থী পূর্ণ নম্বর পাবেন।

এদিকে সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সরকার পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে ভবিষ্যতে পাবলিক পরীক্ষাগুলো আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯