• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:২২:৪০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০২:০৪

এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল চলতি বছরের নভেম্বর মাসের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফল প্রস্তুতে আমাদের কাজ চলমান রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলের পরীক্ষা গ্রহণে দেরি হলেও ওই অঞ্চলের ফলাফল প্রস্তুতে অতিরিক্ত পরীক্ষক নেওয়া হয়েছে। আশা করছি সম্ভাব্য সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব।

আরও পড়ুন

ক্যামব্রিজ ইংলিশ কোয়ালিফিকেশন সার্টিফিকেট-অ্যাওয়ার্ড প্রদান

উল্লেখ্য, এইচএসসি ও সমমানের পরীক্ষা চলতি বছরের ২ জুলাই থেকে শুরু হয়। যা চলে ৮ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টে শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা চলতি মাসের ৯ তারিখে শেষ হয়েছে।

এ বছর সাধারণ, মাদ্রাসা ও কারিগরির মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯