• ঢাকা
  • |
  • সোমবার ১লা ভাদ্র ১৪৩৩ রাত ০২:২৪:০২ (17-Aug-2026)
  • - ৩৩° সে:

পরীক্ষার সময় মনোযোগ ও শক্তি ধরে রাখতে যা খাবেন

২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:৫০

পরীক্ষার সময় মনোযোগ ও শক্তি ধরে রাখতে যা খাবেন

লাইফস্টাইল ডেস্ক: পরীক্ষার হলে ভালো করতে চাইলে শুধু রাত জেগে পড়াশোনা করাই যথেষ্ট নয়। শরীর ও মস্তিষ্ককে সচল রাখতে প্রয়োজন সুষম ও পুষ্টিকর খাবার। বিশেষজ্ঞদের মতে, পরীক্ষার আগে এমন খাবার খাওয়া উচিত, যা দীর্ঘ সময় শক্তি জোগাবে, মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে এবং মানসিক চাপ কমাবে।

ওমেগা সমৃদ্ধ খাবার রাখুন

পরীক্ষার আগে ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা ও মনোযোগ বাড়তে পারে। সামুদ্রিক মাছ যেমন স্যামন, সারডিন বা হেরিং পাওয়া গেলে খাওয়া যেতে পারে। এসব না পাওয়া গেলে কাঠবাদাম বা আখরোটও ভালো বিকল্প।

সকালে একটি মৌসুমি ফল খান

মৌসুমি ফলে থাকে ভিটামিন, খনিজ, খাদ্যআঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে সতেজ রাখতে এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে। তাই পরীক্ষার দিন সকালের নাশতায় একটি মৌসুমি ফল রাখতে পারেন।

খাবারে রাখুন সবজি

সবজিতে থাকা ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের পুষ্টির ঘাটতি পূরণের পাশাপাশি মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করে। তাই সকালের খাবারে রুটি বা ভাতের সঙ্গে অন্তত একটি সবজির পদ রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ধীরে শক্তি দেয় এমন শর্করা বেছে নিন

পরীক্ষার আগে অতিরিক্ত ভাত খেলে অনেকের ঘুম ঘুম ভাব আসতে পারে। এর পরিবর্তে রুটি, ওটস বা ডালিয়ার মতো ধীরে শক্তি সরবরাহকারী শর্করা জাতীয় খাবার খেলে দীর্ঘ সময় শক্তি বজায় থাকে এবং ক্লান্তিও কম অনুভূত হয়। তবে যাদের রুটিতে অ্যালার্জি বা হজমের সমস্যা রয়েছে, তাদের নিজের শারীরিক অবস্থার সঙ্গে মানানসই খাবার বেছে নেওয়া উচিত।

প্রোটিন রাখতে ভুলবেন না

প্রোটিন শরীরে শক্তি জোগানোর পাশাপাশি মস্তিষ্ককে সক্রিয় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরীক্ষার আগে ডিম, মাছ, সয়াবিন বা পনিরের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখা ভালো।

বিশেষজ্ঞদের মতে, পরীক্ষার আগে অতিরিক্ত দুশ্চিন্তা না করে পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য এবং আত্মবিশ্বাস ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো প্রস্তুতির পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও ভালো ফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর বংশালের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বংশালের আগুন নিয়ন্ত্রণে
১৬ আগস্ট ২০২৬ রাত ০৯:১৮:০০