• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৭:২৯ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সরকারের ৫ উদ্যোগ জানালেন উপদেষ্টা মাহদী আমিন

১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:২০

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সরকারের ৫ উদ্যোগ জানালেন উপদেষ্টা মাহদী আমিন

অনলাইন ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বার্থে সরকারের নেওয়া পাঁচটি উদ্যোগ তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

১৫ জুলাই বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহদী আমিন এসব তথ্য জানান।

তিনি বলেন, যেসব পরীক্ষার্থী প্রতিকূল আবহাওয়া বা অন্য অনিবার্য কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতোমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষা দিতে পারবেন।

মাহদী আমিন জানান, বুধবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের ২ হাজার ৫৮৩টি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়ার উন্নতির পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণও ছিল সন্তোষজনক।

তিনি বলেন, সম্প্রতি বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট জটিলতা মোকাবিলায় সরকার শিক্ষার্থীবান্ধব কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের ঘোষিত পাঁচটি উদ্যোগ হলো-

১. বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তর এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়া।

২. যাতায়াত সমস্যা বা জলাবদ্ধতার কারণে প্রয়োজন হলে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষার সময় বাড়ানোর মতো সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় প্রশাসনকে ক্ষমতা দেওয়া।

৩. প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে অনুপস্থিত শিক্ষার্থীদের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া।

৪. পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর প্রদান।

৫. পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি শুধু একটি পরীক্ষা নয়, এটি আগামীর বাংলাদেশ গড়ার কারিগরদের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ একটি ধাপ। তাই সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনা করছে এবং শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬


বাংলাদেশকে বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে
১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৪৪





৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী
৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী
১৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৫:০৬

বিশ্ববাজারে আরও বেড়েছে তেলের দাম
বিশ্ববাজারে আরও বেড়েছে তেলের দাম
১৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৩:৫৩

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে বিজিবি মোতায়েন
১৫ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫৪:৫৯

Follow Us