• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৩:১৩:২৮ (12-Aug-2026)
  • - ৩৩° সে:
বড়াইগ্রামে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

বড়াইগ্রামে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ২৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।৭ আগস্ট শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে বড়াইগ্রাম থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ২৭২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।গ্রেফতাররা হলেন উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মৃত আবু সাঈদের ছেলে মো. জিয়াউর রহমান (৩৫) এবং দাশগ্রাম মেছভাটাপাড়া গ্রামের মো. রহিম মণ্ডলের ছেলে মো. রাসেল মণ্ডল (২২)।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ ওই দুজনকে আটক করা হয়। পরে জব্দ আলামতসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়াইগ্রাম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।