• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৪৯:৫৭ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ

২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

২০ সেপ্টেম্বর রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির রৌমারী বিওপির একটি টহলদল এ অভিযান চালায়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ১০৬৬/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাটিয়ামারী এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে আসামিবিহীন অবস্থায় পড়ে থাকা একটি প্যাকেট থেকে ১৩০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, জব্দ করা ইয়াবা রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১

বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৬:২৬