• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:২১:০৮ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:১৮

রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আবারও এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি শহরের হ্যাপির মোড় এলাকায়, জনতা ব্যাংক-এর বিপরীতে রাঙ্গাশ্রী কমিউনিটি হলের সামনে থেকে মাদক কারবারি রবি হাসান প্রকাশ রবিকে গ্রেফতার করে ডিবি পুলিশের টিম। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর নির্দেশনায় এবং গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. এনামুল হক এর তত্ত্বাবধানে এসআই মোহাম্মাদ সালাহ উদ্দিন খান-এর নেতৃত্বে ডিবির একটি আভিযানিক টিম এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

জামালপুর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

গ্রেফতার আসামির পিসি ও পিআর যাচাই করে তার বিরুদ্ধে পূর্বে ২ (দুই)টি মামলা রয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগেও বুধবার রাঙামাটিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ২২ মামলার আসামিসহ চারজনকে ইয়াবা নিয়ে গ্রেফতার করেছে কোতয়ালী থানা ও জেলা ডিবি পুলিশের পৃথক টিম।

জেলা পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দুপুরের আগেই বৃষ্টির শঙ্কা
দুপুরের আগেই বৃষ্টির শঙ্কা
১১ নভেম্বর ২০২৬ সকাল ১০:০২:০৪







আজকের রাশিফল (১১ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১১ নভেম্বর ২০২৬)
১১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০২:১৬