• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:০৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৩ জুন ২০২৫ বিকাল ০৪:১৮:১৪

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় নগদ ৪১ হাজার টাকা জব্দ করা হয়েছে।

১৩ জুন শুক্রবার বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের কলোনী রাস্তার নিজাম উদ্দিনের চায়ের দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. ইসমাইল হোসেন (২৫) উপজেলার চরমজিদ গ্রামের মহিউদ্দিনের ছেলে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

জানা যায়, ইসমাইল দীর্ঘদিন থেকে চট্টগ্রামের মাদককারবারি আবুল কালাম আজাদের থেকে ইয়াবা সংগ্রহ করে পলাতক আসামি নূপুরসহ যোগসাজশে নিজ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এবারও তারা চট্টগ্রাম থেকে নিজ জেলায় ইয়াবা নিয়ে আসার সময় নোয়াখালী ডিএনসি ইসমাইলকে গ্রেফতার করে। ওই সময় অপর মাদককারবারি নূপুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

চরজব্বার থানার কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি এজাহার দিয়েছেন। তবে মামলাটি তারাই তদন্ত করবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০