• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:২০:৩৯ (03-Aug-2026)
  • - ৩৩° সে:

ইয়াবাসহ আটক, চায়ের দোকানদার কারাগারে

৩ আগস্ট ২০২৬ বিকাল ০৫:৪৪:৩৩

ইয়াবাসহ আটক, চায়ের দোকানদার কারাগারে

রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় আরপিএমপি পুলিশের অভিযানে ইয়াবা বড়িসহ মজনু মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

৩ আগস্ট সোমবার তাকে মাদক নিয়ন্ত্রণ আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বিকেলে রংপুর কারাগারে পাঠায় পুলিশ।

তবে মজনু মিয়া জানান, তিনি কখনো মাদক ব্যাবসা করেন নাই। এলাকায় চায়ের দোকান করে পরিবারের ব্যয় বহন করেন। হারাগাছ এলাকার রাজু নামের এক ব্যক্তি তাকে ইয়াবা বড়ি ক্রয় করে তার কাছে নিয়ে আসতে বলেছিলেন।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার উপপরিদর্শক এসআই আনোয়ার হোসেন জানান, মাদকসহ আটক মজনু মিয়ার বাড়ি কুড়িগ্রাম ফুলবাড়ির তালুক শিমুলবাড়ী গ্রামে। মজনু মিয়া পেশায় চায়ের দোকানদার এবং মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। 
রোববার গোপন সংবাদের ভিত্তিতে হারাগাছ থানা পুলিশের টিম উপজেলার হারাগাছ পৌর শহরের চরচতুরা এলাকা অভিযান চালিয়ে মজনু মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলার রুজু হয় এবং সোমবার মামলায় মজনু মিয়াকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক ওসি আবু সাঈদ চৌধুরী জানান, হারাগাছ থানায় মাদক মামলায় গ্রেফতার মজনু মিয়াকে আদালতের মাধ্যমে সোমবার বিকেলে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ