মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে ইরানের রেভোলিউশনারি গার্ড একাধিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।২৯ জুলাই বুধবার সেন্টকমের এক বিজ্ঞপ্তিতে এই ঘটনাকে মার্কিন বাহিনীর ওপর ইরানের একটি ‘সারপ্রাইজ অ্যাটাক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।বিবৃতিতে আরও জানানো হয় যে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলোর সবকটিই মাঝপথে প্রতিহত করা সম্ভব হয়েছে। বর্তমানে সেখানে অবস্থানরত মার্কিন সামরিক সদস্যরা পূর্ণ সতর্কতায় প্রস্তুত অবস্থায় রয়েছেন।সূত্র: আল জাজিরা