• ঢাকা
  • |
  • সোমবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৪৭:৫০ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানের নতুন হুঁশিয়ারি

২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৪:৪৪

মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানের নতুন হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জোলফাগারি এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক ভাষণে জোলফাগারি দাবি করেন, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অবকাঠামো, সামরিক স্থাপনা, অস্ত্র ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন কমান্ডার ও সেনা নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

জোলফাগারি বলেন, যুক্তরাষ্ট্র তাদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা না করা পর্যন্ত দেশটির বিরুদ্ধে ইরানের ‘আক্রমণাত্মক অভিযান’ অব্যাহত থাকবে।

তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে এর জবাবে আরও ‘ভারী, ব্যাপক ও ধ্বংসাত্মক’ প্রতিক্রিয়া জানানো হবে। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতা করা যেকোনো দেশকে এর ‘বিপজ্জনক পরিণতি’ ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৭:৩৪



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬