• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:১১:২৯ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

সৌদিতে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১৮ জুলাই ২০২৬ সকাল ০৯:৫৭:২৩

সৌদিতে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ১৮ জুলাই শনিবার সংঘটিত এ হামলার খবর মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এক্সিওস।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার মাস পর সৌদি আরবে এটি ইরানের প্রথম সরাসরি হামলার ঘটনা। এতে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।

হামলার পর সৌদি আরবের আল-খারজ ও ইয়ানবু শহরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্কবার্তা জারি করে দেশটির সিভিল ডিফেন্স। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই এবং সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে হামলার লক্ষ্যবস্তু, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার খবরও সামনে এসেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এর আগে এপ্রিল মাসে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইরান সর্বশেষ সরাসরি হামলা চালিয়েছিল।

তবে এই সর্বশেষ হামলার বিষয়ে সৌদি আরব কিংবা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্র: আনাদোলু এজেন্সি, এক্সিওস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভরিতে সোনার গহনার দাম কমল ২ হাজার ২১৬ টাকা
ভরিতে সোনার গহনার দাম কমল ২ হাজার ২১৬ টাকা
৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০২:৩৫

জামিন পেলেন বিদিশা সিদ্দিক
জামিন পেলেন বিদিশা সিদ্দিক
৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০১:১৫

এনবিআরের ১০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি
এনবিআরের ১০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫২:০৬


বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন জোহেইরি মোলা
বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন জোহেইরি মোলা
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২১:১৭





ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৩৫:০৮