• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫১:৩৫ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

জর্ডান ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

১৪ জুলাই ২০২৬ বিকাল ০৩:৫৫:২৯

জর্ডান ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে বড় ধরনের পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

১৪ জুলাই মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, জর্ডানের একটি বিমানঘাঁটিতে অবস্থিত ‘আমেরিকান শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবস্থান’ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তেহরানের দাবি, ওই স্থাপনাটি ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় ব্যবহৃত হয়েছিল। সে কারণেই এ হামলা চালানো হয়েছে।

তবে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা ইরান থেকে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা পেট্রাও এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে আল-জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি জানিয়েছেন, ১৩ জুলাই সোমবার রাতেও ইরানের দক্ষিণ উপকূলজুড়ে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ভোরে আবু মুসা, কেশম ও কিশ দ্বীপে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র বন্দর আব্বাস এবং দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কোনারাক ও চাবাহারেও বোমাবর্ষণ করা হয়েছে। পাশাপাশি বুশেহর, খুজেস্তান, ওমিদিয়েহ, জাম ও কানগানের মতো জ্বালানি অবকাঠামোসমৃদ্ধ এলাকাতেও মার্কিন হামলার খবর পাওয়া গেছে।

এর জবাবে পুরো অঞ্চলজুড়ে প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনীর দাবি, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির যোগাযোগ কেন্দ্র, জ্বালানি সংরক্ষণাগার এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর মার্কিন বাহিনীর একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে ইরানি বাহিনী।

তবে এসব হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি এবং ইরানের দাবিগুলোর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২৩ সেপ্টেম্বর যাদের ছুটি, পাবেন না যারা
২৩ সেপ্টেম্বর যাদের ছুটি, পাবেন না যারা
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:৪০


নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:১৫



লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৪৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৬


শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৫৭

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৯