• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ রাত ১০:৫৭:২১ (26-Jul-2026)
  • - ৩৩° সে:
লালমনিরহাটে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

লালমনিরহাটে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আসামি করে আদিতমারী থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ভেলাবাড়ী নামুড়ীর পাড় এলাকার মাদ্রাসাতু তাহফিযীল কুরআন ওদ্দীনিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ওই শিশুটি আবাসিকভাবে মাদ্রাসায় অবস্থান করত।এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২১ জুলাই দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মাদ্রাসার শিক্ষক মো. শাহজালাল হক (২৩) শিশুটিকে মাথা টিপে দেওয়ার কথা বলে নিজের কক্ষে ডেকে নেন। সেখানে তিনি জোরপূর্বক শিশুটিকে বলাৎকার করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকিও দেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।পরদিন সকালে শিশুটি বাড়িতে ফিরে অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়।বিষয়টি জানার পর স্বজনরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় গেলে অভিযুক্ত শিক্ষককে সেখানে পাওয়া যায়নি। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, তিনি ছুটিতে বাড়িতে গেছেন।এজাহার অনুযায়ী, ২৪ জুলাই রাতে অভিযুক্ত শিক্ষক মাদ্রাসায় ফিরে এলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগে বলা হয়েছে, ওই সময় তিনি ঘটনার বিষয়টি স্বীকার করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে চিকিৎসা দিয়ে আদিতমারী থানায় নেওয়া হয়। পরে ভুক্তভোগী শিশুর বাবা থানায় মামলা দায়ের করেন।এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, “ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”