• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:২১:৪৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

তালায় ২ শিশুকন্যাকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ

৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৮

তালায় ২ শিশুকন্যাকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে দুই শিশুকন্যা (৫ ও ৬ বছর) যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা থানায় মামলা দায়ের হয়েছে

৪ মার্চ বুধবার সন্ধ্যায় অভিযুক্ত পারভেজ বিশ্বাসের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

জানা যায়, কিছুদিন ধরে প্রতিবেশীদের দুই শিশুকে বিভিন্ন কৌশলে ফুসলিয়ে বাড়ির ছাদে নিয়ে যৌনাঙ্গে হাত দেওয়া, পায়ুপথে যৌনাচারসহ ধর্ষণচেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

৫ বছর বয়সী শিশুর মা জানান, প্রায় এক সপ্তাহ আগে তার মেয়ের ওপর একই ধরনের নির্যাতনের কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বুধবার ৬ বছর বয়সী শিশুর ঘটনা জানাজানি হলে সে মায়ের কাছে সব খুলে বলে। উভয় শিশুই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। আসামি পারভেজ বিশ্বাসকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬

Follow Us