• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:২৪:১৬ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে চোরকে চিনে ফেলায় গৃহিণীকে হত্যার অভিযোগ

২২ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:০৯:০৮

ফকিরহাটে চোরকে চিনে ফেলায় গৃহিণীকে হত্যার অভিযোগ

বাগেরহাট ( পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে এক বাড়িতে চুরি করতে এসে তার মোমেনা বেগম (৪২) নামে এক গৃহিণীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

২১ জানুয়ারি বুধবার রাতে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের মধ্য বাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহিণী মধ্য বাহিরদিয়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল খাঁনের সহধর্মিণী এবং স্থানীয় ইউপি সদস্য খাঁন জাহিদ হাসানের মেঝ ভাবী।

আরও পড়ুন

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

ঘটনার রাতেই নিহতের স্বামী বিল্লাল খাঁন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে বিল্লাল খাঁন মানসা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি আসেন। তিনি ঘরে প্রবেশ করে দেখেন তার স্ত্রী ঘরের ভেতর মৃত অবস্থায় পড়ে আছেন।

খবর পেয়ে বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ওহিদুল হকসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহের প্রাথমিক সুরোত হাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন

শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

এসআই ওহিদুল হক জানান, মরদেহের মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও কানের নিচেও আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে কিল, ঘুসি মেরে আঘাত করে এবং গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। চোরকে চিনে ফেলায় ওই গৃহিণীকে হত্যা করতে পারে বলে জানান।

নিহতের স্বামী বিল্লাল খাঁন জানান, তিনি দোকান থেকে বাড়ি এসে দেখেন তার স্ত্রীকে মৃত অবস্থায় ঘরের ভেতর পড়ে আছেন। ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী একা ছিলেন। দুর্বৃত্তরা তার স্ত্রীকে মেরে ঘর থেকে ঘর থেকে নগদ ২৩ হাজার টাকা, দুটি স্বর্ণের রুলি ও এক জোড়া কানের দুল চুরি করে নিয়ে গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় রাতেই নিহতের স্বামী বিল্লাল খাঁন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামির থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনা সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আইজেনকটকেই প্রধানমন্ত্রী চান বিরোধীরা
আইজেনকটকেই প্রধানমন্ত্রী চান বিরোধীরা
৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৭:০৯


মুদ্রা বিনিময় হার (৫ নভেম্বর ২০২৬)
মুদ্রা বিনিময় হার (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫২:৪৫


স্বর্ণের দামে বড় লাফ
স্বর্ণের দামে বড় লাফ
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৩:৫০

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৩:৪৭



আজকের স্বর্ণের দাম (৫ নভেম্বর ২০২৬)
আজকের স্বর্ণের দাম (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:৫৯