মো. হানিফ মেহমুদ,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামে রাতের আঁধারে প্রায় ১২০টি আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী আব্দুর রহিম অভিযোগ করেন, ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার আমবাগানের গাছগুলো কেটে ফেলা হয়েছে। হাজার বিঘি গ্রামের এক ব্যক্তির সঙ্গে ছাগল সংক্রান্ত নিয়ে বিরোধ চলছিল এবং সেই দ্বন্দ্বের সূত্র ধরে তার বাবা আকবর আলীকে আগেই হুমকি দেওয়া হয়েছিল। তার ধারণা, ওই হুমকির বাস্তবায়ন হিসেবেই গভীর রাতে গাছগুলো কেটে ফেলা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, মানুষের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতেই পারে, তবে প্রতিশোধ নিতে গাছ কেটে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত জহির মাইছার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available