• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:৩২:৩২ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে বাড়ি ঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, সংঘর্ষে আহত ৫

২৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৪:৩৩

বকশীগঞ্জে বাড়ি ঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, সংঘর্ষে আহত ৫

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৫ জন।

২২ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিফাতের পরিবার জানায়, শিফাত উল্লাহ শিফাতের শিশু কন্যার সাথে প্রতিবেশী সদাগর মিয়ার ছেলের মধ্যে গত শুক্রবার ঝগড়া হয়। শিশুদের ওই ঝগড়া তাদের অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এরই জের ধরে রোববার সন্ধ্যায় আবারও শিফাত ও সদাগর মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।

এ নিয়ে সদাগর মিয়া, জিয়াউল হক, রহমত আলী, মুসলিম মিয়া, মিলন মিয়া ও রিয়াজুল হকের নেতৃত্বে শিফাতের বাড়ি ঘরে হামলা চালায় ও শিফাতের ৪টি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শিফাত, তার মা মাজেদা বেগম ও শফিকুল ইসলাম অপর পক্ষের মিলন মিয়া সহ ৫ জন আহত হয়।

হামলার সময় নিজ ঘর থেকে ৩ লাখ ২০ হাজার নগদ টাকা ও চালের বস্তা লুট হয়েছে বলে অভিযোগ করেন শিফাত।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়। এঘটনায় লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১