• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৫:২৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ভোলায় এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

২৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৩:৫০

ভোলায় এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

তজুমদ্দিন(ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে হিন্দু সম্প্রদায়ের শ্রীশ্রী অনিল সাধুর বাৎসরিক ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে আসা এক সন্তানের জননীকে রাতভর ধর্ষণের শিকার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

২২ ফেব্রুয়ারি রোববার দিবাগত ভোর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর রাতে তাকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নেপাল কবিরাজের বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তিনি ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ধর্মীয় অনুষ্ঠান চলাকালে এমন অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭