• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:০২:০৮ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

পর্তুগালের জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন রোনালদো

১ অক্টোবর ২০২৬ সকাল ১১:০৮:৪৫

পর্তুগালের জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে একাদশে ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। পুরো ৯০ মিনিট বেঞ্চেই বসে থাকতে হয়েছে তাকে। এর পরই ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন না করে টিম হোটেলে ফিরে যান এই পর্তুগিজ তারকা। শুধু তা-ই নয়, হঠাৎ জাতীয় দলের ক্যাম্পই ছেড়েছেন ৪১ বছর বয়সী এই কিংবদন্তি।

ক্যাম্প ছাড়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলেই আমি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

দেশের প্রতি নিজের নিবেদন পুনর্ব্যক্ত করে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা আরো বলেন, ‘সময়মতো আমি সব পর্তুগিজকে জাতীয় দল থেকে আমার সরে যাওয়ার আসল কারণ সত্যি করে জানাব। এই দলের প্রতি আমি সব সময়ই নিবেদিত ছিলাম।’

আরও পড়ুন

টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর ২০২৬)

চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসকে ১-০ গোলে হারিয়েছিল পর্তুগাল। তবে সেই ম্যাচে খেলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সিআরসেভেন। এরপর নরওয়ের বিপক্ষে জয়ের ম্যাচে কোচ জর্জ জেসুস তাকে মাঠে নামাননি। দীর্ঘ ১৮ বছর পর এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো পর্তুগিজ অধিনায়ককে।

অন্যদিকে পর্তুগাল দলের কোচের পদে থাকা জর্জ জেসুস রোনালদোর বাদ পড়া নিয়ে দল পরিচালনায় নিজের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছেন। এক বিবৃতিতে তিনি জানিয়ে দেন, একাদশ নির্বাচন ও সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ ক্ষমতা কোচেরই, কোনো ফুটবলার সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। কাউকে কতক্ষণ খেলানো হবে বা আদৌ খেলানো হবে কি না, তা সম্পূর্ণ কোচের সিদ্ধান্তের ওপরই নির্ভর করে।

দল এবং অধিনায়কের মাঝের এমন উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে এবার সরাসরি মাঠে নামছেন পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েন্সা। অনূর্ধ্ব-২১ দলের ম্যাচ দেখার পূর্বনির্ধারিত সফর বাতিল করে দ্রুত সুইডেনের পথে রওনা হয়েছেন তিনি।

আরও পড়ুন

লিটনের বিশ্বরেকর্ড, ১৫৭ রানের লিড নিয়ে থামল সাউথ আফ্রিকা

ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোর প্রতিবেদন অনুযায়ী, জিব্রাল্টারের বিপক্ষে অনূর্ধ্ব-২১ দলের খেলা না দেখে প্রোয়েন্সা সরাসরি কোপেনহেগেন হয়ে মালমোতে যাচ্ছেন, যেখানে তিনি কোচ জেসুস ও রোনালদোর সঙ্গে এক জরুরি বৈঠকে বসবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মুকসুদপুর থানায় আগুন, পুড়ল ১০টি যানবাহন
মুকসুদপুর থানায় আগুন, পুড়ল ১০টি যানবাহন
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫০:০৬


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল গ্রেফতার
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৯:০৮


ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন
ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৩:৫৩





রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫১:৫৬