• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৫১:৫৪ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন

১৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৩:৫৩

ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন

​নারায়ণগঞ্জ প্রতিনিধি: ​নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

​১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কুতুবপুর রেলস্টেশন এলাকার ওই জুতার কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কারখানার আশপাশের বাসিন্দারা চরম আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বা কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন

​এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘কুতুবপুর রেলস্টেশন এলাকায় একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান,  এটি দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো নাশকতা বা দুর্বৃত্তের হাত রয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে এবং কোনো নাশকতা থাকলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন
ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৩:৫৩





রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫১:৫৬



নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩২:৩২