• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৫৯:৪৩ (02-Oct-2026)
  • - ৩৩° সে:
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল

রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতির প্রভাব মাঠে পড়তে দিল না পর্তুগাল। উয়েফা নেশনস লিগে ১ অক্টোবর বৃহস্পতিবার ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা। এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে পর্তুগাল।রোনালদোকে নিয়ে আলোচনার মধ্যেই ম্যাচটি খেলতে নামে পর্তুগাল। কোচ জর্জ জেসুসের সঙ্গে টানাপোড়েনের খবরের পর দলীয় শিবির ছেড়ে যান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর আগে নরওয়ের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে ছিলেন তিনি।রোনালদোর জায়গায় শুরুর একাদশে থাকা গনসালো রামোসের সহায়তায় ১৩ মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও কানসেলো। ১০ মিনিট পর মিকেল ডামসগার্ডের গোলে সমতায় ফেরে ডেনমার্ক। তবে দুই মিনিট পরই রামোসের গোলে আবার এগিয়ে যায় পর্তুগাল।দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৩ মিনিটে রাসমুস হয়লুন্দের গোলে আবারও সমতা ফেরায় স্বাগতিকরা। গোলটির পর রোনালদোর পরিচিত ‘সিউ’ উদযাপন করেন হয়লুন্দ। তবে ৬৭ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে ভিতিনহার হেডে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।শেষ দিকে ৮৭ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে পর্তুগালের জয় নিশ্চিত হয়। ফলে রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই বড় জয় তুলে নেয় জর্জ জেসুসের দল।আগামী রোববার নরওয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলবে পর্তুগাল। একই দিনে ডেনমার্ক মুখোমুখি হবে ওয়েলসের।সূত্র: রয়টার্স